বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকেই ৫ উইকেট নিয়ে যাদু দেখালেন মিরাজ

miraj-bg20161020104323ইংল্যান্ডের সাথে ওয়ানডে দলে যাকে বিবেচনা করা হয়নি সেই মিরাজকে হঠাৎই আনা হয় টেস্ট দলে। এ নিয়ে তর্ক-বিতর্কও কম হয়নি। সদ্যই অনূর্ধ্ব-১৯ দল পাড় হওয়া এ ক্রিকেটারকে আরও যাচাই করেই দলে আনার পক্ষে ছিলেন অনেকে।

কিন্তু নির্বাচকরা বলেছিলেন এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মত অবস্থায় আছেন মিরাজ। আর টেস্টের ১ম দিনে ইংল্য্যান্ডের ৫ উইকেট নিয়ে  তার প্রমাণ রাখলেন ১৮ বছর বয়সী এ তরুণ।

বাংলাদেশের পক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম লেখালেন মিরাজ। মাত্র ২৯.৫ ওভার বল করে ৬০ রান দিয়ে ৫ উইকেট নান মিরাজ।

এর আগে বাংলাদেশের হয়ে এমন কৃতিত্ব  দেখিয়েছেন মাত্র ৬ জন বোলার। মিরাজ ৭ম বোলার হিসাবে ৫ উইকেট নিলেন। তার আগে মানজারুল ইসলাম রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, ইলিয়াস সানী, তাইজুল ইসলাম ও নাইমুর রহমান দূর্জয় অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ