,

হাথুরুসিংহের কথায় দ্বিমত আশরাফুলের,কি বললেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক :প্রায় ১৪ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর আগামী ২০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে টাইগার দলের সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই আমি খুশি হবো। আমাদের উচিত হবে ৫ দিন ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া। সেশন বাই সেশন খেললে আমাদের পক্ষে ভালো ফলাফল বের করে আনাও সম্ভব।

2015_8largeimg05_aug_2015_163700547

টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহম্মদ আশরাফুল পরামর্শ দিয়ে আরো বলেন, দুই জন পেসার, চার জন বিশেষজ্ঞ স্পিনার এবং বেশ

কয়েকজন অলরাউন্ডারকে নিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই ক্রিকেটাররা যেমন ঘূর্ণি উইকেটে পারফর্ম করতে পারবেন, তেমনি পেস সহায়ক উইকেটেও হতাশ করবেন না। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অতীত রেকর্ড বিবেচনায় মুশফিকুর রহিম হয়তো দীর্ঘ ব্যাটিং লাইনআপ বাছতে পারেন। সেক্ষেত্রে দুই পেসারের সঙ্গে সেরা একাদশে জায়গা হতে পারে শুভাগত হোমের। একাদশ যেমনই হোক না কেন, টাইগারদের উচিত সেশন বাই সেশন ধরে থেলার।

এদিকে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরেসিংহে বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট নেয়ার সামর্থ্য নেই মুশফিক বাহিনীর। একথার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করে আশরাফুল বলেন, আমাদের দলে যে মানের স্পিনার আছেন, তারা জ্বলে উঠলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়। এই কন্ডিশনে পিচের সাথে খাপ খাওয়াতে ইংলিশ ব্যাটসম্যানরা খুব একটা সফল হবে বলেও মনে হয় না। আমি খুব আশাবাদী মানুষ। চট্টগ্রামের টেস্টটি প্রথম ৫ দিনে গড়ালেই ভালো ফলাফল আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে