বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

3স্পোর্টস ডেস্ক : আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার প্রতিশ্রুতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সিরিজের তারিখ এখনও ঠিক হয়নি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির মাসিক সভা। সেখানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হয়েছে বলেও বিসিবি সূত্রে জানা গেছে। একই সঙ্গে ইংল্যান্ডের পথ ধরে আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। ওয়ানডে সিরিজ শেষ হলেও আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

ঢাকায় আসার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি থেকে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধিদল ঢাকায় এসে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে।

এরপরই ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পা রাখে। তবে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক সিরিজ খেলতে ঢাকায় আসতে অস্বীকৃতি জানান।

এর আগে গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল। সিরিজে দুটি টেস্ট খেলার কথা ছিল তাদের। তবে নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে ক্রিকেটারদের ঢাকায় পাঠায়নি অস্ট্রেলিয়া।

ওই বছর যুব বিশ্বকাপেও অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেনি। তাদের পরিবর্তে বিশ্বকাপ খেলতে ঢাকায় এসেছিল আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ