,

‘মেসিই সর্বকালের সেরা’

29305-boroস্পোর্টস ডেস্ক : কথাটা বিভিন্ন সময় বিভিন্ন জন বলেছেন ভিন্ন ভিন্নভাবে। কেউ বলেছেন, মেসি সময়ের সেরা ফুটবলার। কেউ বলেছেন, সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। কেউ তো আবার সর্বকালের সেরাই বসিয়ে দেন আর্জেন্টাইন খুদে জাদুকরের নামের পাশে! জেরার্দ পিকে শেষ ভোটারদের পক্ষে। বার্সেলোনা ডিফেন্ডারের কাছেও ক্লাব সতীর্থ ‘সর্বকালের সেরা’।

চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটির। ইংলিশ এই ক্লাবটির কোচ এখন কাতালানদের সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলা। তার অধীনে মেসি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বলে গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন অধিনায়ককে তিনি নিয়ে যেতে পারেন ম্যানসিটিকে। আর এই গুঞ্জনে মোটেও অবাক নন পিকে। ‘বিশ্বসেরা’ খেলোয়াড়কে যে কোনও দল চাইতেই পারে বলে তার মত।

এমনকি নেইমার কিংবা সুয়ারেসকে কেনার ব্যাপারে আগ্রহী থাকাটাও অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন স্প্যানিশ ডিফিন্ডার। প্রথমে মেসিকে প্রশংসার জোয়ারে ভাসালেন পিকে, ‘লিও বিশ্বের সেরা খেলোয়াড়, ফুটবল ইতিহাসের সেরা। ম্যানচেস্টার সিটির মতো ধনী ক্লাব বিশ্বের যে কোনও খেলোয়াড়কে কেনার সামর্থ্য রাখে, তাই বার্সেলোনার কোনও খেলোয়াড়ের দিকে নজর থাকাটা মোটেও বিস্ময়কর ব্যাপার নয়।’

গোলরক্ষক ক্লাউদিও ব্রাভোকে ন্যু ক্যাম্প থেকে ইতহাদে নিয়ে গেছে ম্যানসিটি। আরও খেলোয়াড়ের দিকে নজর থাকলেও তাই অবাক নন পিকে, ‘এতটুকু অবাক হবো না যদি তারা বার্সেলোনা থেকে আরও খেলোয়াড়কে কেনার চেষ্টা করে। শুধু পেপ ওই পরিবারে আছে বলে এমনটা হবে ভাবাটা একেবারেই বোকামি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে