,

বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ডাকছে কুককে

103405cookস্পোর্টস ডেস্ক : নিজের সদ্যোজাত সন্তানকে দেশে রেখেই বাংলাদেশে খেলতে আসছেন অ্যালিস্টার কুক। কুকের সামনে এবার একটা রেকর্ডেরও হাতছানি। চট্টগ্রাম টেস্টে টস করতে নামলেই ইংলিশ ক্রিকেটারদের মধ্যে একটি চূড়ায় উঠে যাবেন এই ব্যাটসম্যান।

প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ ও ১০ হাজার রান পূর্ণ করা কুক এবার সবচেয়ে বেশি টেস্ট খেলা ইংলিশ ক্রিকেটার হতে চলেছেন। ১৩৩টি ম্যাচ নিয়ে যৌথভাবে অ্যালেক স্টুয়ার্টের পাশে আছেন তিনি। আর একটা ম্যাচ হলেই স্টুয়ার্টকেও ফেলবেন পেছনে। টেস্ট সেঞ্চুরির দিক দিয়েও কুকের (২৯টি) ধারেকাছে নেই ইংল্যান্ডের আর কেউ। কেভিন পিটারসেনের সেঞ্চুরি ২৩টি।

ক্যারিয়ারের শুরুর দিকেই ভারত সফরে মুম্বাই টেস্টটি খেলতে পারেননি অসুস্থতার কারণে। কিন্তু এরপর গত ১০ বছরে আর কোনো টেস্ট মিস করেননি কুক। খেলেছেন টানা ১৩১টি ম্যাচ। এই রেকর্ডে তাঁর সামনে আছেন কেবল অ্যালান বোর্ডার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক খেলেছিলেন টানা ১৫৩টি টেস্ট।

ইংল্যান্ডের বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেবল জেমস অ্যান্ডারসন খেলেছেন ১০০টির বেশি টেস্ট। আরেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড খেলেছেন ৯৮টি টেস্ট। বাংলাদেশ সফরেই শততম টেস্ট খেলা হয়ে যাবে তাঁর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে