,

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেল ভারত

253599স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে ১৯০ রানে বেধে রেখে জয়ের উপলক্ষ্যটা আগেই তৈরি করে রাখেন ভারতীয় বোলাররা। ব্যাটিং করতে এসে কোহলি-রাহানেরা কেবল আনুষ্ঠানিকতাটুকুই সেরেছেন। কোহলির ৮৫, রাহানে ৩৩ আর ধোনির ২১ রানে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত।

এর আগে ধর্মশালায় টস হেরে ব্যাটিং করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে ৬৫ রানেই ছয় উইকেট হারিয়ে বসে কিউইরা। নবম উইকেটে টিম সাউদিকে নিয়ে ৭১ রানের জুটি গড়ে সফরকারীদের সম্মানজক স্কোরে নিয়ে যান টম লাথাম।

৯৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭৯ রান করে অপরাজিত থাকেন লাথাম। এর ফলে ওয়ানডেতে দশম ব্যাটসম্যান হিসেবে আদোপান্ত্য ব্যাটিং করার রেকর্ড করলেন এই কিউই ব্যাটসম্যান। তবে প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার রেকর্ড গড়লেন লাথাম। অপরদিকে ৫৫ রান করেন টিম সাউদি।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অমিত মিশ্র। কেদার যাদব ও উমেশ যাদব নেন দুটি করে উইকেট। ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪৯ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা।

১৪ রান করে রোহিত আউট হলেও অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকেন রাহানে। ৬২ রানে ৩৪ বলে ৩৩ রান করে বিদায় নেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এ সময়ে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন কিউই বোলাররা। তবে কোহলি উইকেটে এসেই সকল সম্ভাবনা তুড়ি মেরে উড়িয়ে দেন।

মনীষ পান্ডেকে নিয়ে ৪০ ও ধোনিকে নিয়ে ৬০ রানের জুটি বেধে ভারতকে সহজ জয় এনে দেন কোহলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে