২৯৪ রানে অলআউট বিসিবি একাদশ

 

স্পোর্টস ডেস্ক :দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুই নবীন আব্দুল মজিদের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির সুবাদে ২৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে বিসিবি একাদশ।

image-2251

রবিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য সরকার।

দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করেন মজিদ। ৯৫ বলে ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন শান্ত। ১৩০ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মোসাদ্দেক ৪৭ ও সোহান ৩৯ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে ৬৮ রানে ৪টি উইকেট পান জাফর আনসারি। এছাড়া স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটি দুটি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ২ রান করেছে ইংল্যান্ড। হাসিব হামিদ ও ও বেন ড্যাকেট ২ রানে ব্যাটিং করেছেন।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির