বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাভোর লড়াইয়ের পরও পাকিস্তান এগিয়ে

bravoস্পোর্টস ডেস্ক : আজহার আলি তার ট্রিপল সেঞ্চুরি দিয়ে দুবাই টেস্টের প্রথম ইনিংসেই বড় ব্যবধান গড়ে দিয়েছেন। এশিয়ার প্রথম দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনশেষেও এই ত্রিশতকের প্রভাবে শক্ত অবস্থান পাকিস্তানের। ড্যারেন ব্রাভো লড়েছেন ঠিকই। ৩৯৮ মিনিটের কঠিন লড়াই তার। তারপরও চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অল আউট করার কথা ভাবতেই পারে পাকিস্তান। ৩ উইকেটে ৫৭৯ রানে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। ক্যারিবিয়ানদের সংগ্রহ ৬ উইকেটে ৩১৫।

ব্রাভো দ্বিতীয় দিনের শেষ বিকেলে হাল ধরেছিলেন। ৬৯ রানে ১ উইকেট নিয়ে শনিবার শুরু ক্যারিবিয়ানদের। ক্রেগ ব্রাথওয়েট দ্বিতীয় ওভারেই ইয়াসির শাহর শিকার। দলের রান বাড়েনি একটিও। এরপর অভিজ্ঞ মারলন স্যামুয়েলসকে নিয়ে দারুণ এক লড়াই চালিয়েছেন ব্রাভো। স্যামুয়েলস প্রায় সোয়া তিন ঘণ্টা সঙ্গ দিয়েছেন ব্রাভোকে। তাতে ১১৩ রানের জুটি হয়েছে তৃতীয় উইকেটে। ১৩৯ বলে ৭৬ রান করে আউট স্যামুয়েলস।

ব্রাভো এরপর সাথী হিসেবে পেয়েছেন জারমেইন ব্ল্যাকউডকে (৩৭)। চতুর্থ উইকেটে তাতে ৭৭ রানের জুটি হলো। কিন্তু দিনের শেষ ভাগে দ্রুত তিন উইকেট হারাল ক্যারিবিয়ানরা। এর শেষ উইকেটটি ব্রাভোর। সাড়ে ৬ ঘণ্টার বেশি সময়ের লড়াইয়ে ২৫৮ বল খেলে ৮৭ রান তার। সেঞ্চুরির কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপ তার। ক্রিজে আছেন শেন ডরউইচ (২৭) ও অধিনায়ক জ্যাসন হোল্ডার (১০)।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ