,

দুর্দান্ত এক রেকর্ডের সামনে ভারত

স্পোর্টস ডেস্ক :৫০০ টেস্ট ক্রিকেট খেলার মাইলস্টোন। টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান। নিউজিল্যান্ডকে ব্রাউন ওয়াশ করে একের পর এক সাফল্যের নতুন নতুন ধাপে চড়েছে বিরাট কোহলির ভারত। এবারে পালা ধোনির ভারত। হিমালয়ের কোলেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁতে চলেছে ক্যাপ্টেন কুলের টিম। রবিবার ধরমশালার স্টেডিয়ামে ৯০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত।
রেকর্ড ও ঐতিহ্যের মাঝে দাঁড়িয়ে একদিনের ক্রিকেটে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। অশ্বিন, জাডেজা, সামি, ধাওয়ান, রাহুল, রায়নাদের বাদ দিয়েই এই নতুন চ্যালেঞ্জে পাশ করতে হবে মাহির ইয়ং ব্রিগেডকে। এদিকে ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় দেশের আমেজই ফিরে পাবেন কিউয়িরা।

161703_174
তবে প্র্যাক্টিসে বেশ আত্মবিশ্বাসী ধোনি বিরাট জুটি। একদিনের ম্যাচের আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে ভারত নিউজিল্যান্ডের থেকে একধাপ পিছিয়ে থাকলেও ধরমশালাতে মাহি ব্রিগেডের উপরই বাজি ধরছেন বিশেষজ্ঞরা। কারণ অবশ্যই ৩-০তে বিরাটবাহিনীর সদ্য ব্রাউন ওয়াশ। বাকিটা নির্ভর করবে রস টেলর, টিম সাউদির পেসের বিরুদ্ধে বিরাট-রোহিত-রাহানেদের চওড়া ব্যাটের উপর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে