মাঠে ফিরেই চমক দেখালেন মেসি

29101স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে লিওনেল মেসি। তাকে ছাড়া একদিকে আর্জেন্টিনা জাতীয় দল একের পর এক পরাজয় কিংবা ড্র করে যাচ্ছে, অপরদিকে বার্সেলোনাও রয়েছে খুব বেশি সমস্যায়। সর্বশেষ ৩ ম্যাচ থেকে তারা হারিয়েছে ৭ পয়েন্ট। অথ্যাৎ, মেসির অভাবটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছিল বার্সেলোনাকে।

নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগেই গতকাল বার্সা কোচ লুইস এনরিকে বলেছিলেন, মেসি পুরোপুরি ফিট মাঠে নামার জন্য। অবশেষে ঠিকই মাঠে নেমেছেন ফুটবলের রাজপুত্র। নেমেই গোল পেলেন তিনি।

সার্জিও বুস্কেটসের পরিবর্তে ৫৫ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই তিন মিনিট পর গোল। ৫৮তম মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে বাম কোন থেকে বাম পায়ের সেই ট্রেডমার্ক শট। জড়িয়ে গেলো দেপোর্তিভোর জালে। সঙ্গে সঙ্গেই নেইমার-সুয়ারেজদের আলিঙ্গনে বন্দী হলেন মেসি।

তার আগেই অবশ্য তিনটি গোল দিয়ে রেখেছিল বার্সা। যার দুটি এসেছে রাফিনহার কাছ থেকে এবং একটি লুইস সুয়ারেজের কাছ থেকে।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির