,

শহীদ আফ্রিদিকে দাউদ ইব্রাহিমের হুমকি?

afridiস্পোর্টস ডেস্ক : নিজের বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা জানানোর পর শহীদ আফ্রিদির বাগ্‌যুদ্ধ লেগে গেছে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে। টাকার জন্য আফ্রিদি বিদায়ী ম্যাচ চাইছেন—মিয়াঁদাদের এমন মন্তব্যের জবাব দিতে গিয়ে বড়ে মিয়াকে বললেন ‘টাকার কাঙাল’। মিয়াঁদাদও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, ‘আফ্রিদি জুয়াড়ি। ম্যাচ পাতায়।’ আফ্রিদিও পাল্টা হুমকি দিয়েছেন তাঁর একসময়ের কোচ ও পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ব্যাটসম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার।

তবে মিয়াঁদাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যে খুব সহজ হবে না, সেটি বোধ হয় বুঝতে পারছেন আফ্রিদি। ভারতের একটি বার্তা সংস্থার খবরে জানা গেছে, আফ্রিদি নাকি সম্প্রতি হুমকি পেয়েছেন দাউদ ইব্রাহিমের কাছ থেকে। মাফিয়া নেতা দাউদের মেয়ের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে মিয়াঁদাদের ছেলের। তাঁরা এখন পরস্পরের আত্মীয়। বেয়াইয়ের অপমানে ক্ষুব্ধ দাউদ হুমকি দিয়েছেন আফ্রিদিকে। সতর্ক করে দিয়েছেন ভবিষ্যৎ পরিণতির ব্যাপারে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১২ অক্টোবর সন্ধ্যায় নাকি দাউদ ইব্রাহিমের নামে হুমকিবার্তা পান আফ্রিদি। এ ব্যাপারে মিয়াঁদাদের কিছু বলার প্রশ্নই ওঠে না। আফ্রিদিও আছেন একেবার ‘স্পিকটি নট’ হয়ে।

আফ্রিদি-মিয়াঁদাদের এই দ্বন্দ্বের শেষ কোথায় কে জানে! সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে