বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক টেস্টে আজহার আলির গৌরবময় ডাবল সেঞ্চুরি

29013স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি। এশিয়ার মাটিতে প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। সেই টেস্টে প্রথম সেঞ্চুরি করার গৌরবও অর্জন করে ফেলেছিলেন পাকিস্তানের আজহার আলি। দিবা-রাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরবকে আরেক প্রস্থ টেনে নিয়ে গেলেন আজহার আলি। প্রথম ডাবল সেঞ্চুরিয়ার হওয়ার গৌরবও অর্জন করে ফেললেন পাকিস্তানের এই টপ অর্ডার।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবারই শুরু হয়েছিল দিবা-রাত্রির এই টেস্টটি। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করে আসছিল। প্রথম দিনই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আজহার আলি।

গত বছর অ্যাডিলেডে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই টেস্টে সেঞ্চুরির দেখা পাননি কেউ। প্রায় এক বছর পর এসে দ্বিতীয় দিবা-রাত্রির টেস্টে অসাধারণ সেঞ্চুরিই নয় শুধু, ডাবল সেঞ্চুরি করে ফেললেন আজহার।

৩৫৭ বল খেলে ১৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করলেন পাকিস্তানের এই ওপেনার। বাংলাদেশের বিপক্ষেই তার আগের ডাবল সেঞ্চুরিটি। যেটি গিয়ে থেমেছিল ২২৬ রানে। এবার নিজেকেই ছাড়িয়ে যাওয়ার মিশন আজহার আলির সামনে।

প্রথম দিন শেষে আজহার আলি অপরাজিত ছিলেন ১৪৬ রানে। আসাদ শফিক ছিলেন ৩৩ রানে। দ্বিতীয় দিন খেলা শুরুর প্রথম থেকেই বেশ স্বচ্ছন্দ ছিলেন এই দুই ব্যাটসম্যান। যদিও ৬৭ রান করে দেবেন্দ্র বিশুর হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান শফিক।

তবে অন্যপ্রান্তে ঠিকই সাবলিল ভঙিতে ব্যাট করে যান আজহার আলি এবং পৌঁছে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে। এ রিপোর্ট লেখার সময় ২০৭ রানে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের রানও ২ উইকেট হারিয়ে ৪০৬। ২৫ রান নিয়ে তার সঙ্গে রয়েছেন বাবর আজম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ