,

৫৯৪ রানের জুটি গড়েও হলো না বিশ্বরেকর্ড

jutiস্পোর্টস ডেস্ক : অনন্য এক বিশ্বরেকর্ড তখন হাতের নাগালে চলে এসেছিল। স্বপ্নীল গুগালে ও অঙ্কিত বাউনের জুটি গড়তে যাচ্ছিল ক্রিকেট বিশ্বে এক নতুন ইতিহাস। নিয়ন্ত্রণটাও নিজেদের হাতেই ছিল কারণ স্বপ্নীল গুগালে নিজেই তো অধিনায়ক! হয়ত অধিনায়ক বলেই গুগালে বিশ্বরেকর্ডের কথা ভাবলেন না, তিনি ভাবলেন দলের কথা।

স্বপ্নীল গুগালে ও অঙ্কিত বাউনের জুটির রান যখন ৫৯৪ তখনই নিজেদের ইনিংস ঘোষণা করে দিলেন এই অধিনায়ক। আর তার এই ইনিংস ঘোষণার জন্য অক্ষত থেকে গেল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ইতিহাস গড়া জুটির রেকর্ড!

রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে ৫৯৪ রানের অবিচ্ছন্ন জুটি গড়েছেন গুগালে ও বাউনে। টেস্ট ক্রিকেটে তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও সবচেয়ে বড় জুটির রেকর্ড সাঙ্গাকারা-জয়াবর্ধনের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানের জুটি গড়েছিলেন দুই লঙ্কান গ্রেট।

১৭টি প্রথম শ্রেণির ম্যাচে আগে দুটি সেঞ্চুরি ছিল গুগালের, সর্বোচ্চ ১৭৪। এবার তিনি অপরাজিত ৩৫১ রানে! বাউনের সেঞ্চুরি ছিল ১৩টি, সবোচ্চ ১৭২। এবার অপরাজিত ২৫৮।

সাঙ্গাকারা-জয়াবর্ধনের মতো গুগালে ও বাউনের জুটিও তৃতীয় উইকেটে। এই উইকেট জুটিতে রেকর্ডটিও তাই হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে যে কোনো উইকেটেই এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

বিশ্ব রেকর্ড করার সুযোগ হাতছারা করে যে উদ্দেশ্য নিয়ে গুগালে ঘোষণা করেছিলেন ইনিংস তার সে উদ্দেশ্য পূরণ হয়নি। শেষ বিকেলে ৫ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি দিল্লি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে