,

অস্বাভাবিক মৃত্যু পাকিস্তানি মহিলা আইকন ফুটবলারের

 

স্পোর্টস ডেস্ক :সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি মহিলা ফুটবলের আইকন খেলোয়াড় শায়লা বালোচ নিহত হয়েছেন। পাক জাতীয় মহিলা দলের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারের মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

image-1881

বুধবার রাতে করাচিতে দুর্ঘটনার কবলে পড়ে শায়লার গাড়ি। গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করে। শায়লার মা রুবানি ইরফান পাকিস্তান ফুটবল ফেডারেশনের মহিলা শাখার চেয়ারপার্সন। বাবা বালোচিস্তানের মন্ত্রী।

ফলে জাতীয় মহিলা দলে শায়লার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে খেলেই তার জবাব দিয়েছিলেন শায়লা। ম্যারাডোনা ও লিওনেল মেসির ভক্ত শায়লা বালোচ তিনবার দেশের শ্রেষ্ঠ মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। সাত বছর বয়সে ফুটবল শুরু করায় ফিফার কনিষ্ঠতম প্লেয়ারের তকমা পেয়েছিলেন।

শায়লা বালোচের মৃত্যুতে পাক ক্রীড়া মহল শোকস্তব্ধ। দুর্ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে করাচি পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে