,

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেই হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি। এর সঙ্গে আরকটি কীর্তি গড়েছেন র‌্যাংকিংয়েও! আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ওয়ানডেতে বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ৯ নম্বরে চলে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। যেটা তার ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিং। যেখানে সর্বশেষ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এর আগে সেরা র‌্যাংকিং ছিল ১০। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পরই এই র‌্যাংকিংয়ে উঠেছিলেন মাশরাফি।

3cb1f5ddc40c8cbc9a93e2b006dca5b5-mashrafe1437117675

এছাড়া অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন সাকিব আল হাসান। তবে বোলারদের র‌্যাংকিংয়ে পিছিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২ ধাপ পিছিয়ে বর্তমানে রয়েছেন ৬ নম্বরে। দুই সিরিজ পর র‌্যাংকিংয়ে এগিয়েছেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। তামিম একধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে। আর ৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে রয়েছেন মাহমুদউল্লাহ। শীর্ষ ২০-এ থাকা মুশফিকুর রহিম পিছিয়েছেন র‌্যাংকিংয়ে। একধাপ পিছিয়ে রয়েছেন ১৯ নম্বরে।

ওয়ানডে টিম র‌্যাংকিংয়ে আগের ৭ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের। বর্তমানে ৩ রেটিং কমে পয়েন্ট দাঁড়িয়েছে ৯৫-এ। আর ৫ নম্বরে থাকা ইংল্যান্ডের আগের পয়েন্টই রয়েছে (১০৭)।

গতকাল শেষ হওয়া ওয়ানডে সিরিজের পর ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে (৩ নম্বর) রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ৫-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে ৬ রেটিং পয়েন্ট কমেছে শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের। আর দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের রেটিং বেড়েছে ৬।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে