,

শীর্ষেই থাকছে আর্জেন্টিনা, জার্মানি-ব্রাজিলের উন্নতি

 

স্পোর্টস ডেস্ক :২০ অক্টোবর ফিফা সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করবে। তার আগেই খসড়া র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে।তাতে দেখা যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা সুবিধা করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানেই থাকছে আলবিসিলেস্তারা। তবে উন্নতি করেছে ব্রাজিল ও জার্মানি। প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে জার্মানি উঠে আসবে দ্বিতীয় স্থানে। আর ব্রাজিল অবস্থান নিবে তৃতীয় স্থানে। গেল দুই বছরে এই প্রথম তৃতীয় স্থানে উঠতে যাচ্ছে সেলেকাওরা।

argentina_topo1476338874-1

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে। আর ১-০ গোলে হার মানে প্যারাগুয়ের কাছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও ব্যবধান কমে যাবে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান হবে ১৫৬। যেটা আগে ছিল ২৭৭।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চেক রিপাবলিক ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে জার্মানি। অন্যদিকে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হতে যাচ্ছে ব্রাজিলেরও। তারা জার্মানির পরেই অবস্থান নিতে যাচ্ছে।

আগের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম নেমে যাবে চতুর্থ স্থানে।

নতুন ফিফা র‌্যাঙ্কিং যেমন হবে :
১. আর্জেন্টিনা
২. জার্মানি
৩. ব্রাজিল
৪. বেলজিয়াম
৫. কলম্বিয়া
৬. চিলি
৭. ফ্রান্স
৮. পর্তুগাল
৯. উরুগুয়ে
১০. স্পেন
১১. ওয়েলস
১২. ইংল্যান্ড
১৩. ইতালি
১৪. সুইজারল্যান্ড
১৫. পোল্যান্ড
১৬. ক্রোয়েশিয়া
১৭. মেক্সিকো
১৮. কোস্টারিকা
১৯. ইকুয়েডর
২০. নেদারল্যান্ডস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে