বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিহীন আর্জেন্টিনার হার

argentinস্পোর্টস ডেস্ক : মেসিকে ছাড়া খেলতে নেমে আগের দুই ম্যাচে ড্র করা আর্জেন্টিনা এবার হেরেই গেলো। ঘরের মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে বাউজার শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। তবে পাল্টা এক আক্রমণে ম্যাচের ১৮ মিনিটে স্বাগতক সমর্থকের স্তব্ধ করে প্যারাগুয়েকে এগিয়ে দেন গঞ্জালেজ। ছয় মিনিট পরই সমতায় ফিরতে পারতো স্বাগতিক শিবির। তবে ডি মারিয়ার শট পোস্টে লাগলে হতাশা বাড়ে স্বাগতিকদের। গোলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ডি মারিয়া-আগুয়েরোরা।

বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার সহজ সুযোগ পায় আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আগুয়েরো। ম্যাচের ৪৯ মিনিটে আবারো আগুয়েরোর শট ফিরিয়ে দেন হুসতো ভিয়া। ম্যাচের ৫৪ মিনিটে অফসাইডের কারণে রোহোর গোল বাতিল হলে হতাশা আরও বাড়ে স্বাগতিকদের।

এর ১০ মিনিট পর ডি-মারিয়ার দুর্দান্ত ক্রসে পা লাগাতে পারলেই গোল করতে পারতেন হিগুয়াইন। তবে এবারও ব্যর্থ হন জুভেন্টাসের এই তারকা। আর ম্যাচের ৭৭ মিনিটে পাওলো ডিবালার দূরপাল্লার শট প্রতিপক্ষ গোলরক্ষক ফিরিয়ে দিলে আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। ফলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে আগুয়েরো-ডি মারিয়ারা।

এ হারে ১৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান পঞ্চম স্থানে। যেখান দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম ৪টি দল সরাসরি খেলবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ