,

ধোনির স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা

photo-1476195041স্পোর্টস ডেস্ক : ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিসহ চারজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা হয়েছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ, একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনে যথাযথ অর্থ পরিশোধ করেননি তাঁরা।

ভারতের সংবাদমাধ্যম ডেইলি ভাসকরের বরাত দিয়ে দ্য কুইন্ট জানিয়েছে, গুরগাঁওয়ে সুশান্ত লোক থানায় ধোনির স্ত্রীসহ অন্য দুজনের বিরুদ্ধে মামলা করেন ডেনিস অরোরা।

ভাসকরের ওই প্রতিবেদনে বলা হয়, সাক্ষী ধোনি, অরুণ পান্ডে, শুভাবতী পান্ডে ও প্রতিমা পান্ডে ঋতি এমএসডি আলমোদ প্রাইভেট লিমিটেডের সহপরিচালক। প্রতিষ্ঠানটি স্পোর্টসফিট ওয়ার্ল্ড নামে একটি জিম ও ফিটনেস সেন্টারের কিছু অংশের মালিক। স্পোর্টসফিটের ৩৯ শতাংশ শেয়ারের মালিক বিকাশ অরোরা। বিকাশের ছেলে ডেনিস অরোরা স্পোর্টসফিটের সহপরিচালক। এমএসডি আলমোদ বিকাশ অরোরার শেয়ারটা কিনতে চান।

ডেনিসের অভিযোগ, চুক্তি অনুযায়ী এসব শেয়ারের মূল্য বাবদ ১১ কোটি রুপি দেওয়ার কথা সাক্ষী ধোনিদের। কিন্তু এখন পর্যন্ত তাঁরা মাত্র দুই কোটি ২৫ লাখ রুপি দিয়েছেন।

তবে ওই প্রতিষ্ঠানের কো-পরিচালক অরুণ পান্ডে জানান, শেয়ারের মূল্য যথাযথভাবেই দেওয়া হয়।

সাক্ষী ধোনির নাম মামলায় দেখে অবাক হয়েছেন অরুণ পান্ডে। তিনি জানান, কয়েক মাস আগেই তো সাক্ষী এ প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে