,

বাংলাদেশের নিরাপত্তার অকুণ্ঠ প্রশংসা মঈন আলীর

 

স্পোর্টস ডেস্ক :পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার শঙ্কা নিয়ে বাংলাদেশে সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশে এসে ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তায় মুগ্ধ অলরাউন্ডার মঈন আলী।সফরের শুরু থেকে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী ইংলিশ ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দিয়ে আসছে। যে কারণে বাংলাদেশের নিরাপত্তার অকুণ্ঠ প্রশংসা করেছেন মঈন। একই সঙ্গে অন্য দেশকে বাংলাদেশে সফরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

moeenali1476176141

চট্টগ্রামে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মইন জানান, কোনো দেশকে এতটা নিরাপত্তা দিতে কখনো দেখেননি তিনি।

“বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সেরা। অন্যভাবে বলতে গেলে, এখানে দেওয়া নিরাপত্তাকে অন্য দেশ ছাড়িয়ে যেতে চাইলে তাদের খুব ভালো করতে হবে। এটা অনেক বড় একটি ব্যাপার।’’

“আমি সত্যিই অন্য সব দেশকে সফরে আসার জন্য উৎসাহ দেব। এখন পর্যন্ত এটা অসাধারণ। আমি অন্য দলগুলোকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করবো।”

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা।

আগামী ২০ অক্টোবর এই স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে