বাংলাদেশ এখন তার দিকে তাকিয়ে
স্পোর্টস ডেস্ক : ছুরি কাঁচির নিচে বহুবার গিয়েছেন তবুও দমে যাননি। একের পর এক ঘাত প্রতিঘাত এসেছে তবুও থেমে যাননি। ক্যারিয়ারের উপর দিয়ে ঝড় বইয়ে গেছে তবুও অচল হননি। তিনি এমন একজন ব্যক্তি, যার হাত ধরে যেমন বাংলাদেশ পেয়েছে অফুরন্ত সাফল্য তেমনি এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন নড়াইল এক্স্রপেস নামে খ্যাত মাশরাফি বিন মুর্তজা। অনেকের মনেই প্রশ্ন জাগে মাশরাফির নাম কেন নড়াইল এক্সপ্রেস।
এই প্রবাদের ব্যাখ্যাটি যদি এভাবে দেয়া যায়, ঢাকা থেকে নড়াইলে যে বাস যাতায়াত করে তারা বেশ দ্রুত ছুটে। কোন গাড়ী তাদের ওভারটেক করতে পারেনা। সেই দুরন্ত বাসের গতির সাথে মিলিয়ে মাশরাফির নাম দেয়া হয়েছে নড়াইল এক্সপেস। কারণ তার গ্রামের বাড়ীও যে নড়াইলে। এমন অনেক অদ্ভুধ প্রবাদ রয়েছে মাশরাফিকে ঘিরে কিন্তু এর সবটাই তার দুরন্ত গতির ফুটন্ত সাফল্যের কারণে। তিনি আরো একবার দেখালেন সেই সাফল্য।
বাংলাদেশকে নিজের কাঁধে চড়িয়ে ছুটলেন অজানা কোন দ্বীপের উদ্দেশ্যে। হাজারো সমস্যার তীড় মাশরাফির বুকে বিঁধলেও তিনি খেলা চালিয়ে গেছেন। যখন শেষবার অস্ত্রোপচার শেষে মাঠে ফিরলেন নিজেকে ফিরে পেতে কম পরিশ্রমই না করেছেন। প্রতিদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রদক্ষিন করতেন। জিমে সময় কাটিয়ে নিজেকে ফেরানোর চেষ্টা করতেন। ৩৩ বছর বয়স হলেও নিজেকে ২০ বয়সের তরুনের মত সাজিয়ে রাখতেন। তার এই ঘাম ঝড়ানো পথ চলার কারণেই তো আজ বাংলাদেশ আন্তর্জাতিক লেবেলে উপরের সারির জায়গাটি দখল করেছেন।
রোববার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৪৪ ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে নিজেকে আবারো প্রমান করলেন। যেমনটি প্রমান করেছিলেন ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আরো পরিস্কার করে বললে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সৃতিচারণ করতে গিয়ে মাশরাফি বলেছেন, ‘বিশ্বাস করুন আমি সবসময় চেষ্টা করেছি যেন জাতীয় দলকে কিছু একটা দিতে পারি। কখনো নিজের কথা ভাবিনি, কারণ দল জিতলেই আমার ভেতরে অন্যকিছু অনুভূত হয়, আমি আত্মতৃপ্তির ঢেঁকুর দিতে পারি।’ আসলেই তো তাই।
ওয়ানডেতে ৯৮টি উইকেট নিয়ে সেঞ্চুরির স্বপ্ন দেখছেন তিনি। তার হাত ধরে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়ানডে জেতার রেকর্ড গড়েছে। স্রেফ এই দুই তিনটি উদাহরণ মাশরাফির নামের সুবিচার করা যায়না। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, তার উদারতাও আরেকটি প্রমান হয়ে জ্বলজ্বল করছে। চার বছর আগের কথা। আবাহনীর জার্সি গায়ে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে বিকেএসপির মাঠে ফিল্ডিং করার সময় পায়ে ব্যথা পান। সেই অবস্থায় তিনি মাঠের বাইরে চলে যান এরপর দুই বছরে আর তার ফেরা হয়নি। তবুও বিছানায় শুয়ে শুয়ে নিজের দলের খোঁজ খবর নিতেন। ডাক্তারকে বলতেন কবে সুস্থ হবেন তিনি।
আফগানিস্তান বিপক্ষে শেষ ম্যাচেও যখন বল করতে গিয়ে পড়ে গেলেন অনেকের বুকের হৃদপিন্ড ধুক ধুক করে। কিন্তু এবার কোন ভয় নয়, ফের মাঠে ফিরে এসেছেন মাশরাফি। অন্য সব বোলার যখন নিজেদের ফিটনেস ফিরে পেতে হাঁস ফাঁস করেছেন ঠিক অন্যভাবে মাশরাফি নিজেকে নিয়ে গেছেন সীমা রেখার বাইরে।
সোমবার সকালে চট্টগ্রামে যাওয়ার আগে মাশরাফি তাই বলে গেলেন, ‘আমাদের সামনে সিরিজ জয় অপেক্ষা করছে। যদি সবাই ঠিকমত খেলতে পারি তবে জয় আমাদের ধরা দিবেই।’ মাশরাফির এই অকুন্ঠ অকুতোভয় কথাগুলো হয়তো সবাই জেগে উঠতে সাহায্য করবে। মাঠের এই প্রার্থনা যেন সবার প্রার্থনা হয় এই প্রত্যাশাই করছেন মাশরাফি।











