,

অশ্বিনে এগিয়ে ভারত

253290স্পোর্টস ডেস্ক : স্পিন বিষেই যে নীল হতে হবে, সেটা জানত নিউজিল্যান্ড। কিন্তু জেনেও লাভ হয়নি, ভারতীয় স্পিনারদের কাছেই সব উইকেট খুইয়েছে সফরকারীরা। ইন্দোর টেস্টে তৃতীয় দিন শেষে ভারত এগিয়ে ২৭৬ রানে।

দিনের শুরুটা কিন্তু দিচ্ছিল অন্য ইঙ্গিত। দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথাম দারুণ শুরু করেছিলেন। উদ্বোধনী জুটিতে এ দুজন যোগ করেন ১১৮ রান। ভারত-নিউজিল্যান্ড চলতি সিরিজেই উদ্বোধনী জুটিতে প্রথম সেঞ্চুরি জুটি এটি। যখনই মনে হলো বিনা উইকেটে প্রথম সেশন পার করে দেবে নিউজিল্যান্ড, তখনই ধাক্কা। মধ্যাহ্নবিরতির পাঁচ ওভার আগে ল্যাথামকে ফেরালেন অশ্বিন। বাকি পাঁচ ওভার আর কোনো অঘটন নয়।
কিন্তু বিরতির পরই রীতিমতো ঝড় বয়ে গেল সফরকারীদের ওপর দিয়ে। মাত্র ৩২ বলের মধ্যে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১ উইকেটে ১৩৪ রান থেকে দেখতে না দেখতেই ৫ উইকেটে ১৪৮ রান। শুধু গাপটিলের উইকেটটাই পাননি অশ্বিন, বাকি সবাই তাঁর শিকার। তবে গাপটিলকে রান আউট করেছেন অশ্বিনই! নিউজিল্যান্ডকে ২০০ রানের নিচে অলআউট করার চিন্তাভাবনাই শুরু করেছিল ভারত।
নিউজিল্যান্ডের ভাগ্য ভালো প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমেও জিমি নিশাম (৭১) দেখালেন খেলাটা ভোলেননি তিনি। বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনারদের নিয়ে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে নিউজিল্যান্ডকে আড়াই শ পার করেন তিনি। জিতান প্যাটেল ও ম্যাট হেনরির ছোট দুই ইনিংসে ২৯৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ৮১ রানে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।
প্রথম ইনিংসে ২৫৮ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৮ রান তুলে দিন শেষ করেছে বিরাট কোহলির দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে