মাশরাফি-সাব্বিরকে জরিমানা, বাটলারকে সতর্কবার্তা
স্পোর্টস ডেস্ক :দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে।

মাশরাফি-সাব্বিরের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে শুধু সতর্ক করা হয়েছে।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।











