বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ গণমাধ্যমেও সমালোচিত বাটলার-স্টোকস

jos-buttler_27361_1476090562স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অভব্য আচরণ করে সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার এবং সহ-অধিনায়ক বেন স্টোকস।

মাঠে তাদের উত্তেজিত আচরণের দৃশ্য টেলিভিশনের কল্যাণে দেখেছে পুরো বিশ্ব। তাদের অনাকাঙ্ক্ষিত আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়।

‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটে ইংলিশ অধিনায়কের এমন আচরণের সমালোচনা করেছে ব্রিটিশ গণমাধ্যমও।

ঝাঁঝালো শব্দের ব্যবহারে ডেইলি মেইল লিখেছে, কদর্য দৃশ্যের অবতারণা করে বাংলাদেশের কাছে হারলো ইংল্যান্ড।

টেলিগ্রাফ লিখেছে, ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে হারার পর বাটলার ও স্টোকস বাংলাদেশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে।

বিবিসি লিখেছে, ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে হারলো ইংল্যান্ড। বাংলাদেশের কাছে হেরে যারপনাই হতাশ দলের অধিনায়ক জস বাটলার।

এছাড়া ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ম্যাচ নিয়ে দুটি প্রতিবেদন করেছে। একটিতে বলেছে, মাশরাফি মর্তুজার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ। তারা আরও লিখেছে, প্রায় একহাতে ম্যাচ ধরে রাখা বাটলার ও তার উদ্দীপ্ত মেজাজকে ধরিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

আর দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, অধিনায়ক জস বাটলালের একার লড়াই ব্যর্থ করে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বীরত্বের কথাও স্বীকার করেছে পত্রিকাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ