,

এমন ‘পেশাদার’ পারফরম্যান্সই চান টাইগার দলপতি

mash_all_roundস্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে কি কাণ্ডটাই না করলো বাংলাদেশ। ওই কথাই রবিবারের ম্যাচের পর মনে করিয়ে দেওয়া হলো মাশরাফি বিন মুর্তজাকে। সেই কথা শুনে অধিনায়ক বললেন, “ওই ম্যাচে যা হয়েছিল তা আসলে পেশাদার ছিল না। আজকেরটাই পেশাদার।” প্রথম ম্যাচে টার্গেট ছিল ৩১০। ৪ উইকেটে ২৭১ রানে গিয়ে ১৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ২৮৮ রানে অল আউট হয়েছিল। অবিশ্বাস্য পতনে জেতা ম্যাচটা হেরেছিল ২১ রানে।

মিরপুরে ইংল্যান্ডকে ৩৪ রানে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ফিরিয়েছে সমতা। ৮ উইকেটে মাত্র ২৩৮ রান ছিল বাংলাদেশের। যেখানে মাহমুদ উল্লাহের ৮৮ বলের ৭৫ সবচেয়ে বড়। গড়েছেন ৫০ এর মধ্যে দুটি জুটি। এরপর ২৯ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মাশরাফি। ৪৯ বলে অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ২৭ বলে ২৭ রানে অপরাজিত থাকা নাসির হোসেনের সাথে। এরপর বল হাতে মাশরাফি আবার হামলে পড়েন ইংল্যান্ডের ওপর। ৪ ওভারে ৩ উইকেট নেন। সহ অধিনায়ক সাকিব আল হাসান নতুন বলে শুরু করেছিলেন। তিনি নিয়েছেন এর এক উইকেট। ২৬ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড প্রাথমিক ধাক্কা সামলালেও পরে আর পারেনি।

মাশরাফি এই ম্যাচে বোলারদের পারফর‌ম্যান্সে দারুণ খুশি, “বোলাররা আসলে এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে।” জস বাটলার ও জনি বেয়ারস্টো পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়েছিলেন। এরপর তাসকিন আহমেদ এই দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। একের পর এক ৩ উইকেট নেন। নাসির অফ স্পিনে নেন ১ উইকেট। ২৯.১ ওভারে ৮ উইকেট হারানো ইংল্যান্ড আদিল রশিদ (৩৩*) ও জেক বলের (২৮) শেষ লড়াইয়ে পারেনি। ৪৪.৪ ওভারে অল আউট।

এই ম্যাচের নায়ক সবাইকে ছাড়িয়ে অল রাউন্ড নৈপুণ্যে মাশরাফি নিজে। এমন ব্যাটিং! “আমি শুধু স্লগ করতে চেয়েছিলাম।” মাশরাফি বলেছেন, “চেয়েছিলাম নিজের শট খেলতে।” তার ওই ৪৪ রানই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। এখন তাই সিরিজ জয়ের কথাও ভাবতে পারছে। ৮.৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট মাশরাফির। ম্যাচের সেরা তো তিনিই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে