সাকিবের রেকর্ড ছুঁয়েছেন মাশরাফি

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ১৩ জন অধিনায়ক দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার সুমন।

mash31476030959
দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাকিব আল হাসান। মাশরাফি আজকের ম্যাচসহ ৩৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের তকমা ইতিমধ্যে গায়ে মেখেছেন মাশরাফি।

তার অধিনায়কত্বে বাংলাদেশ ৬৮.৭৫ শতাংশ ম্যাচে জয় পেয়েছে, যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬.৯৩ শতাংশ জয় সাকিবের অধিনায়কত্বে। তবে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে অধিনায়ক হিসেবে সাকিবের রেকর্ড ছুঁলেন মাশরাফি।

সাকিব ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৩টিতে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন। আর আজ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে ৩৩ ম্যাচে মাশরাফির জিতেছেন ২৩টিতে।

হাবিবুল বাশারের দায়িত্ব পালনের সময় ৬৯ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৯টি। মোহাম্মদ আশরাফুলের সময় ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৮টি। আর মুশফিকের সময় ৩৭ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১১টিতে।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির