,

পিএসএলে ১০ বাংলাদেশী ক্রিকেটার, সর্বোচ্চ দামে সাকিব

 

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম এবং সৌম্য সরকার। চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখে এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

image-1340

পাকিস্তান লীগে দেশি-বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ঠাঁই মিলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

শীর্ষ ক্যাটাগরি `প্লাটিনাম` ক্যাটাগরিতে আছেন ২৮ ক্রিকেটার। যাতে খেলোয়াড়দের গতবারের মূল্য ছিল এক লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ থেকে কেবল সাকিব আল হাসান আছেন এই ক্যাটাগরিতে। বাঁ-হাতি এই অলরাউন্ডার গতবারও ছিলেন এই ক্যাটাগরিতে।

গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা গতবার পেয়েছেন ৫০ হাজার ডলার। ৭৪ খেলোয়াড়ের গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এবার আছেন মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফিস ও তামিম ইকবাল।

সিলভার ক্যাটাগরির মূল্য গতবার ছিল ১০ হাজার ডলার। এবার ২৫৫ খেলোয়াড়ের সেই তালিকায় আছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম ও সৌম্য সরকার।

অবশ্য এমার্জিং ক্যাটাগরিতে কেউ নেই বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে