বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা দেখেন না মুস্তাফিজ!

mustafiz-11-06-16স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান খেলা দেখেন না। এই যে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে হলো, ইংল্যান্ডের বিপক্ষে একটি; মোস্তাফিজ দেখেননি। কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন চলাকালীন তাঁর ঠিকানা বিসিবির একাডেমি ভবন। সেখান থেকে কয়েক পা এগুলোই মাঠ। তবু মোস্তাফিজের একবারও মনে হয়নি, ‘যাই, খেলাটা দেখে আসি…।’ আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে। দুদিন আগের কথা যদি বলা হয়, এই ম্যাচটি দেখতেও মাঠে যাওয়ার পরিকল্পনা তাঁর ছিল না।

গত শুক্রবার সেন্ট যোসেফ স্কুলে কিশোর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল। স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ও সংগীত শিল্পী তাহসানের সঙ্গে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রিকেটার মুুস্তাফিজ। মিরপুর থেকে সেন্ট যোসেফ স্কুলে যাওয়া-আসার পথে তাঁর কাছ থেকেই জানা গেল বিস্ময়কর তথ্যটা, ‘অামি খেলা দেখতে মাঠে যান না।’
কিন্তু কেন তিনি মাঠ-বিমুখ? তাহলে কী টেলিভিশনে খেলা দেখছেন মোস্তাফিজ?

সেটিও না। মুস্তাফিজের ভাষায়, ‌‘বড় কোনো ঘটনা হলে দেখি।’ তার আগ পর্যন্ত কি করেন? এই যে স্টেডিয়ামে দর্শকদের গগনবিদারী চিৎকার, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে থেকেও কীভাবে কানে তুলো গুঁজে থাকা সম্ভব! মাঠের গর্জন শুনলে সাধারণ মানুষই ভেতরে ঢুকতে অস্থির হয়ে যায়, তিনি তো একজন স্বভাব ক্রিকেটার। রক্তে ক্রিকেট। কি করে পারেন খেলা থেকে মনটাকে ঘুরিয়ে রাখতে?

প্রথমে মনে হচ্ছিল, নিজে খেলতে পারছেন না। তাই হয়তো মনের কষ্টে আছেন। মাঠের সামনে গেলেই মনে হয়, ‘ইশ্‌, আমিও যদি নামতে পারতাম দুটো ওভার বল করতে…!’ বাস্তবে মুস্তাফিজের মধ্যে অমন কোনো আফসোস নেই। সামনে বিপিএলের প্রলোভন, একটা ম্যাচে ৩-৪ ওভার করে বল করলেই কোটি টাকার হাতছানি; তবু তিনি খেলবেন না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ