বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কীর্তিতে বলের সঙ্গী তাসকিন-মুস্তাফিজও

 
স্পোর্টস ডেস্ক :ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডের জয়ের নায়ক জ্যাক বল। কাল তার বোলিং তোপেই তো সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১০ রান তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়েও বাংলাদেশ হেরেছে ২১ রানে।

taskin1475917577

বল ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট। কোনো ইংলিশ বোলারের এটাই অভিষেকে ৫ উইকেট পাওয়ার প্রথম ঘটনা। সব মিলিয়ে ১৩তম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট-কীর্তি গড়লেন ডানহাতি এই পেসার।

বাকি ১২ জনের মধ্যে আছেন বাংলাদেশেরও দুজন- তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

২০১৪ সালে মিরপুরে অভিষেকে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিতে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়ায় অভিষেকটা রাঙিয়ে রাখতে পারেননি ডানহাতি পেসার।

মুস্তাফিজও অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের বিপক্ষেই। ২০১৫ সালে মিরপুরে মুস্তাফিজ ৫০ রানে নিয়েছিলেন ৫ উইকেট। পরের ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম দুই ম্যাচই জিতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।

প্রথম বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট-কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার শাউল কারনাইন। ১৯৮৪ সালে মোরাতুয়ায় লঙ্কান মিডিয়াম পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট

শাউল কারনাইন (শ্রীলঙ্কা) ৫/২৬ প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ১৯৮৪
টনি ডোডেমাইড (অস্ট্রেলিয়া) ৫/২১ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ১৯৮৮
অ্যালান ডোনাল্ড (দ. আফ্রিকা) ৫/২৯ প্রতিপক্ষ ভারত, ১৯৯১
চারিথা ফার্নান্দো (শ্রীলঙ্কা) ৫/৬৭ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০১
অস্টিন কডরিংটন (কানাডা) ৫/২৭ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০০৩
ফিদেল এডওয়ার্ডস (উইন্ডিজ) ৬/২২ প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৩
ব্রায়ান ভিটোরি (জিম্বাবুয়ে) ৫/৩০ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১১
তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৫/২৮ প্রতিপক্ষ ভারত, ২০১৪
ক্রেইগ ইয়ং (আয়ারল্যান্ড) ৫/৪৬ প্রতিপক্ষ স্কটল্যান্ড, ২০১৪
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৫/৫০ প্রতিপক্ষ ভারত, ২০১৫
কাগিসো রাবাদা (দ. আফ্রিকা) ৬/১৬ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১৫
দুসান শানাকা (শ্রীলঙ্কা) ৫/৪৩, আয়ারল্যান্ড, ২০১৬
জ্যাক বল (ইংল্যান্ড) ৫/৫১ প্রতিপক্ষ বাংলাদেশ, ২০১৬

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ