,

রোনালদোর চার গোলে পর্তুগালের গোল উৎসব

ronadlo20161008092928স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে ফিরে ক্লাবের হয়ে শুরুটা ভালো না হলেও দেশের হয়ে মাঠে নেমেই জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতেই উড়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ের ২০৩তম দল অ্যান্ডোরা। রোনালদোর একার চার গোলে ৬-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়লো ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষ পেয়ে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইউরো চ্যাম্পিয়নরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো।

ronaldo

দুই মিনিট পর আবারো উল্লাসে মাতে স্বাগতিকরা; কারেসমার ক্রস ডি বক্সে ফাঁকায় পেয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের ৪৪ মিনিটে কানসেলো গোল করলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক শিবির।

বিরতি থেকে ফিরেই নিজের হ্যাট্রিক পূরণ করেন রোনালদো। ম্যাচের ৪৭ মিনিটে আন্দ্রে গোমেসের কর্নার থেকে বল পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন তিনি। ম্যাচের ৬২ মিনিটে জর্ডি রুবিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অ্যান্ডোরা। এ সুযোগে ৬৮ মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড।

ronaldo

ম্যাচের ৭০ মিনিটে আরেকটি ধাক্কা খায় অতিথি শিবির। রোনালদোকে ফাউল করে মার্ক রেবেস সরাসরি লাল কার্ড দেখেন। বাকিটা সময়ে নয় জন নিয়ে খেলা অ্যান্ডোরার জালে শেষ পেরেকটি ঠুকে দেন সিলভা। এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। আরেক ম্যাচে লাটভিয়াকে ২-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ফারো আইল্যান্ডস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে