,

নেইমার নৈপুণ্যে বলিভিয়াকে বড় ব্যাবধানে হারাল ব্রাজিল

1475818163স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের নৈপুণ্যে বলিভিয়াকে ৫-০ গোলে হারাল ব্রাজিল। বৃহস্পতিবার ম্যাচের শুরুতে গোল করেন নেইমার। এরপর গ্যাব্রিয়েলের গোলেও এসিস্ট করেন।

তবে সুযোগ ছিলো ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি ব্রাজিল।  এর ঠিক তিন মিনিট পরেই শুরুটা করেন নেইমার।
ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল কেড়ে বাড়ান জেসুসকে। ওয়ান-টু-ওয়ান পাসে শেষ পর্যন্ত বল জালে পাঠান নেইমারই।

১৫ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকরা। জুলিয়ানোর পাসে জালে বল পাঠান লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনিয়ো।

এরপর ৩৯তম মিনিটের গোলেওবড় অবদান নেইমারের। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের বাধায় পড়ে যাওয়ার আগেই বল বাড়িয়েছিলেন ডি-বক্সে। সেখান থেকেই গোলমুখে শট নেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইসের।

প্রথমার্ধের শেষ দিকে নেইমার জাদু্তে গোল করেন ১৯ বছর বয়সী জেসুস। ব্রাজিলের হয়ে নেইমারের গোলসংখ্যা এখন ৪৯। জিকোকে ছাড়িয়ে এখন এককভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। সামনে এখন রোমারিও, রোনালদো আর পেলে। গোল ডটকম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে