,

শারাপোভার মন্তব্যে ঝড়, আন্তর্জাতিক সংস্থা ক্ষুব্ধ

maria-sharapova2স্পোর্টস ডেস্ক : সদ্য কোর্ট অফ আরবিট্রেশনের বিচারে তাঁর শাস্তির মেয়াদ ন’মাস কমেছে৷ দু’বছর নয়, তাঁকে ১৫ মাস নির্বাসনে থাকলেই হবে৷ নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম তাঁর শরীরে পাওয়া গিয়েছিল৷ সেই কারণেই ডোপিংয়ের দায়ে অভিযুক্ত শারাপোভা৷ যা নিয়ে বিতর্ক টেনিস মহলেও৷ বুধবার অ্যান্ডি মারে পর্যন্ত বলেছেন, এই মেলডোনিয়ামকে নিষিদ্ধ ওষুধ ঘোষণা করাটাই নাকি ভুল৷

তবে শারাপোভা সেই বিতর্কে যেতে চান না৷ আপাতত শাস্তি কমতেই তিনি খুশি৷ অর্থাৎ হিসাব মতো তিনি কোর্টে ফিরছেন আগামী এপ্রিলে৷ কিন্তু, তার আগেই তাঁর সাক্ষাৎকার নিয়ে তুমুল ঝামেলা বেধে গেল৷ আমেরিকার পিবিএস চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শারাপোভা বলে বসেছেন, এই কঠিন সময়ে তাঁর পাশে থাকা তো দূরে থাক, আইটিএফ (আন্তর্জাতিক টেনিস সংস্থা) বিরোধীতার রাস্তাতেই হেঁটেছিল৷ রুশ সুন্দরী বলেছেন, ‘আমাকে দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল৷ অথচ, আইটিএফ চেয়েছিল আমাকে চার বছরের জন্য নির্বাসনে পাঠানো হোক৷ কোন খেলার ক্ষেত্রে এমনটা হয়? যাঁরা আমার শাস্তির বিচার করেছেন, তাঁরা আমার বিরোধী বলে পরিচিত৷ এটা নিরপেক্ষতার উদাহরণ? আন্তর্জাতিক কোর্ট অফ আরবিট্রেশন আমার ব্যাপারটা বুঝেছে বলেই শাস্তি কমিয়েছে৷’ আইটিএফ সরাসরি শারাপোভার অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তারা বলেছে, সব কিছু নিয়ম মেনেই হয়েছে৷

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে