,

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড আন্ডারডগ!

 

স্পোর্টস ডেস্ক :তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইংলিশ শিবির।

butler011475754117

৩১০ রান তাড়া করে তারা জয় তুলে নেয়। প্রস্তুতি ম্যাচ ভালো হওয়ায় স্বস্তি পাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। তারা সবকিছুর চ্যালেঞ্জ মোকাবিলা করেই সিরিজ জিততে চায়।

তবে ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল বলে জানান তিনি। সেক্ষেত্রে নিজেদের আন্ডারডগ দল হিসেবেও উল্লেখ করেন ইংলিশ অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুরে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা কোনোভাবেই সহজ হবে না। সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। কিন্তু তারপর আমরা ভিন্ন একটা দলে পরিণত হয়েছি। এখানকার কন্ডিশন বেশ কঠিন হতে চলেছে আমাদের জন্য। আমরা প্রতিপক্ষের দক্ষতার দিকে মনোযোগ দিচ্ছি। কিন্তু দিনশেষে আমরা আসলে দেখতে চাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পেরেছি। আর সেটাই আমাদের সর্বোচ্চ সুযোগ করে দেবে জয়ের।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয় উল্লেখ করে বাটলার বলেন, ‘ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। এখানে অনুষ্ঠিত সাম্প্রতিক সিরিজগুলোতে তাদের সাফল্য ও পারফরম্যান্স খুবই শক্তিশালী। আমরা আন্ডারডগ হয়ে নামলেও সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। সেটা হয়তো আমাদের সঙ্গে ভালোভাবেই খাপ খেয়ে যায়!’

প্রস্তুতি ম্যাচের জয় ও প্রথম ওয়ানডের প্রস্তুতির বিষয়ে বাটলার বলেন, ‘প্রথম ওয়ানডে ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে আমাদের যে পরিস্থিতি ছিল, সেটাতে দারুণ অনুশীলন হয়েছে। আমরা সেদিনটাতে অনেক গরমের মধ্যে মাঠে থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ওঠার ক্ষেত্রে ভালোভাবেই উন্নতি করেছি এবং সবাই খুব ভালো ব্যাট করেছে। খুব ভালো হয়েছে যে, জিতে এসেছি এবং সেটার প্রদর্শনীটা আরেকটা ওয়ানডেতে করতে চাই এবং অভ্যাসে পরিণত করতে চাই। দারুণ জয় ছিল এবং আরো পাওয়ার দিকে মনোযোগী।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে