,

অনুশীলনে ফিরলেন মাশরাফি

mashrafeeস্পোর্টস ডেস্ক : সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। নিজের ৩৪তম জন্মদিনে সতীর্থদের সাথে অনুশীলন করেছেন তিনি। নেটে কয়েক ওভার বলও করেছেন ম্যাশ। মাশরাফির বল দেখে সন্তুষ্টই বলে মনে হয়েছে দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে পা হড়কে পড়ে যান মাশরাফি। এরপর বেশ খানিকক্ষণ মাটিতে শুয়ে ছিলেন তিনি। তবে প্রাথমিক চিকিৎসাতেই সেরে ওঠেন তিনি। তবে মাশরাফির অতীত ইনজুরির রেকর্ড দেখে ভয় পেয়ে যায় টাইগার সমর্থকরা। অবশ্য সেদিনই সংবাদ সম্মেলন করে ম্যাশ জানিয়ে দেন ভয়ের কিছু নেই। কিছু দিন সময় পেলেই সেরে উঠবেন তিনি। তবে আজ মাশরাফিকে অনুশীলনে দেখে সেই শঙ্কাটা উবে গেল বাংলাদেশ সমর্থকদের।

অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘আজ মোট চার ওভার বল করেছি। তেমন কোনো সমস্যা হয়নি বল করতে। ডেলিভারির সময় পা একটু অ্যাঙ্গেলে ল্যান্ডিং করলে সামান্য ব্যথা লাগছে। এছাড়া আর কোনো ব্যথা নেই। আশা করছি দুই-একদিনের মধ্যে সেই সমস্যাটাও থাকবে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে