বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল-এ রংপুর রাইডার্সের পরিচালক ভাবনা

vhabna-bg20161004141911স্পোর্টস ডেস্ক : আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএল-এ যুক্ত হলেন অভিনেত্রী অশনা হাবিব ভাবনা। রংপুর রাইডার্সের পরিচালক হিসেবে তাকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ এবারে সাতটি দল অংশ নিবেন। এগুলো হলো- ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও বরিশাল বুলস।

রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা বলেন, ‘আমাদের বাড়ি রংপুরে। তাই এই দলের একজন পরিচালক হতে পেরে আরো বেশি ভালো লাগছে। সবাই দোয়া করবেন এবং রংপুর রাইডার্সকে সাপোর্ট করবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশিরা সবাই ক্রিকেটপ্রেমী। আমি নিজেও ক্রিকেট খেলার অনেক বড় ভক্ত। শুটিং না থাকলে মাঠে গিয়ে সব সময় খেলা দেখি। আগে গ্যালারিতে বসে শুধু খেলা দেখতাম, এখন নতুন একটি দায়িত্ব যোগ হয়েছে। আমি বেশ উচ্ছ্বসিত।’

এদিকে ভাবনা ছাড়াও দলটির আরেকজন পরিচালক হয়েছেন নাট্য ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর এক হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট হয়। ১৪৬ দেশি খেলোয়াড় ও ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে পছন্দের খেলোয়াড়দের বেছে নেয় দলগুলো।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত