বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ‘আয়নাবাজি’র টিকিট পাননি সাকিব-শিশির?

sakib-shisirস্পোর্টস ডেস্ক : ৪ অক্টোবর মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে ‘আয়নাবাজি’ ছবি দেখতে গিয়েছিলেন সাকিব-শিশির দম্পতি। কিন্তু, পুরো হাউজফুল বলে ফিরে এসেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির। পরে ছবির প্রযোজক টিমের সঙ্গেও কথা বলেন এ দম্পতি।
আয়নাবাজি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টম ক্রিয়েশনের কর্মকর্তা রাশিদুল মজিদ মামুন বলেন, ‘বিষয়টিকে আমরা বাংলা চলচ্চিত্রে আরো একটি ইতিবাচক ইঙ্গিত বলেই দেখছি।’

এ প্রসঙ্গে আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘আমি শুনেছি। সাকিব এর আগে আমার বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। আর অনেকের মতো আমি নিজেও তার ভক্ত। কিন্তু, তারা নিজেরা টিকেট কিনতে গিয়ে ফেরত আসার ঘটনায় কিছুটা খারাপ লেগেছে যে তাদের দেখাতে পারিনি। হয়তো পরের শো’তে দেখবেন তারা। তবে এ হাউজফুল পরিবেশ, নিজের ছবির দর্শক উন্মাদনা- এটা বাংলা চলচ্চিত্রের জন্য এক অনন্য ঘটনা। বিষয়টি ভেবে ভালো লাগছে।’

রাশিদুল মজিদ মামুন আরো বলেন, ‘এদেশের হাই প্রোফাইল সেলিব্রিটি দম্পতিদের অন্যতম সাকিব -শিশির। তারা টিকেট না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা অন্য দুটি সিনেপ্লেক্সে টিকেটের ব্যবস্থা করেও ব্যর্থ হই। এতে সাকিব আল হাসান নিজেও অবাক হয়ে আমাদের জানান, আমরা টিকেট না পেলেও দুঃখ নেই। বাংলা চলচ্চিত্র নিয়ে দর্শকদের অসাধারণ কৌতুহলে মুগ্ধ হয়েছি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত