বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাথুরুসিংহে বদলে দিয়েছেন ইমরুলকে!

imrulস্পোর্টস ডেস্ক : ইমরুল কায়েস মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় ঝোড়ো এক সেঞ্চুরি করেছেন, খেলেছেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। এমন এক ইনিংস খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে। তার এমন ইনিংসের পেছনের কারিগর প্রধান কোচ হাথুরুসিংহে। তিনিই নাকি বদলে দিয়েছেন ইমরুলের ব্যাটিংয়ের ধরণ।

“দুই দিন আগে কোচ আমাকে একটা পরামর্শ দিয়েছেন, যেটা আমাকে অনেক সহায়তা করেছে। এর আগে শুধু সামনে গিয়ে শট খেলার জন্য তৈরি থাকতাম। কোচ আমাকে বলেছেন, ‘তুমি সব সময় তৈরি থাকবে তিনটি শটের জন্য। তিনটি শটের জন্য তৈরি থাকলে তোমার অপশন থাকে অনেক।’ শেষ দুই দিন অনুশীলনে আমি এটা চেষ্টা করেছি। হয়তো এই জন্যই সাফল্য পেয়েছি।”-ম্যাচ শেষে বলেছেন ইমরুল।

১২১ রানেই ইনিংসে খেলে ইমরুল নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। তাই তো ইংল্যান্ড সিরিজের আগে এমন একটি ইনিংস খেলার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন তিনি, ‘অবশ্যই এটা আন্তর্জাতিক ম্যাচ না। তবে আন্তর্জাতিক ম্যাচের মতো সবকিছু ছিল। আমার জন্য এটা খুব প্রয়োজন ছিল। অনেক দিন পর এমন একটা ইনিংস খেলতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সেই সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছি। এমন একটা দলের বিপক্ষে সেঞ্চুরি করলে আত্মবিশ্বাস বেড়ে যায়।’

জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে এমন একটি ইনিংস প্রয়োজন ছিল বলেও মনে করছেন ইমরুল, ‘বাংলাদেশ দলে এখন টিকে থাকা অনেক চ্যালেঞ্জের হয়ে গেছে। এখানে গড়পড়তা পারফরম্যান্স করে টিকে থাকা খুব কঠিন, টিকে থাকলে হলে থাকতে হবে অসাধারণ পারফরম্যান্স। শেষ একটা ওয়ানডে খেলার পর দুটি ওয়ানডেতে আমি বসে ছিলাম। আমি অনুভব করছি, হয়তোবা আমাকে আরও ভালো কিছু করতে হবে। যার জন্য হয়তো আজ এই জিনিসটা আমাকে সহায়তা করেছে।’

মানসিকতা বড় মঞ্চে রান করার বেলায় প্রভাব ফেলে। ইমরুল এমনটাই উপলব্দি করছেন, ‘মাইন্ড সেট আপটা বড় জিনিস ছিল। এর আগে কয়েকটা ম্যাচে আমার মানসিকতা ছিল যেভাবেই হোক উইকেট থেকে রান করবো। আজকে প্রথম থেকে ইতিবাচক ছিলাম। প্রথম থেকেই বল ব্যাটে লেগেছে।’

ইংল্যান্ডকে পেলেই জ্বলে উঠেন ইমরুল। অবশ্য গত বিশ্বকাপে ভালো করেননি তিনি। তারপরও সামনের সিরিজে আশাবাদী তিনি, ‘ইংল্যান্ডের বিপক্ষে শেষ বিশ্বকাপ ম্যাচটা বাদ দিলে সব ম্যাচে ভালো খেলেছি। প্রত্যেক খেলোয়াড়ের এমন দুই-একটা দল থাকে, যাদের বিপক্ষে খুব ভালো খেলে। আমি হয়তো ইংল্যান্ডের বিপক্ষে সব সময় ভালো খেলি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ