,

নাঈম ইস্যুতে ৩ পুলিশ প্রত্যাহার

news-image

জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানের সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগের ঘটনায় এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জানা গেছে, অভিযুক্ত তিন সদস্যকে চট্টগ্রাম নগরের খুলশী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় হেনস্তার শিকার হন নাঈম হাসান।

ক্রিকেটারের অভিযোগ অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় ডিবি পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, গলা চেপে ধরা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও তিনি দাবি করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাঈম জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের ফ্লাইট চট্টগ্রামে পৌঁছায়। ব্যক্তিগত গাড়ি না পাওয়ায় তিনি সিএনজিতে করে বাসার উদ্দেশে রওনা হন। পথে টোল প্লাজার কাছে এক ট্রাফিক পুলিশ তাদের থামান এবং পরে লালখান বাজার পর্যন্ত সঙ্গে যান। সেখানে একজন ইউনিফর্ম পরিহিত ও আরেকজন সাদা পোশাকধারী ব্যক্তি গাড়ি তল্লাশির কথা বলেন।

নাঈমের ভাষ্য, প্রথমে তিনি ভেবেছিলেন ব্যাগ পরীক্ষা করা হবে। কিন্তু পরে এসআই শফিক তাকে জোর করে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। তিনি কারণ জানতে চাইলে তাকে আসামি বলে চুপ থাকতে বলা হয়। এরপর তার কলার চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন এই স্পিনার।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে চিনতে পেরেছিলেন এবং পুলিশকে বিষয়টি জানান। তবুও তার সঙ্গে দুর্ব্যবহার অব্যাহত থাকে। একপর্যায়ে তিনি বাবাকে ফোন করার চেষ্টা করলে তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে দাবি করেন।

পরে তাকে থানায় নেওয়া হলে তিনি নিজের পরিচয় দেন। নাঈমের অভিযোগ, শুরুতে থানায়ও তার সঙ্গে রূঢ় আচরণ করা হয়। তবে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

এসআই শফিকের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ এনে নাঈম বলেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের তার গায়ে হাত তোলার অধিকার নেই, তবুও তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি নাঈমের পরিবারের করা মামলায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা