,

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের

news-image
বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জামায়াতে ইসলামী কর্মী শেখ তারেক দল থেকে পদত্যাগ করেছেন। প্রায় দেড় দশকের রাজনৈতিক সম্পর্কের ইতি টানার এ ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার জুমার নামাজের আগে ব্যতিক্রমীভাবে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের ঘোষণা দেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখ তারেক প্রায় ১৪ থেকে ১৫ বছর ধরে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ওই সময়ে তিনি সংগঠনের ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী হিসেবে কাজ করেছেন।

দল ছাড়ার ঘোষণার সময় তিনি বলেন, দীর্ঘ সময় সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর তিনি শুক্রবার পবিত্র জুমার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে নিজেকে দলীয় কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন না।

এই ঘটনার একটি ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়।

তবে তার এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা