,

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

news-image
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, একই সময়ে নতুন করে আরও ১৯ জন শিশু ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। ১০ মাস বয়সী ওই শিশুটিকে গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া এবং ফুসফুসের আবরণী অংশে তরল জমে যাওয়ার জটিলতায় শিশুটির মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তিনি আরও জানান, বর্তমানে ১০০ শিশু চিকিৎসাধীন রয়েছে এবং তাদের চিকিৎসায় তিনটি বিশেষ মেডিকেল টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

চিকিৎসকরা এ অবস্থায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা