,

মেসিকে পেলে যা বললেন এমবাপ্পে

news-image
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে সম্ভাব্য ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে ফুটবল অঙ্গনে জোর আলোচনা চলছে। আর সেই সম্ভাবনা সামনে রেখে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে দুই দলের রুদ্ধশ্বাস লড়াই এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। কাতারের সেই ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। যদিও ম্যাচটিতে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন এমবাপ্পে।

নতুন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য আরেকটি ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে জানান, ফ্রান্স যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর প্রকাশিত তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে আবারও ফাইনালে খেলতে হলে ফ্রান্স প্রস্তুত থাকবে বলেই মন্তব্য করেন তিনি।

এমবাপ্পে বলেন, ‘আমরা সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং সেই ক্ষুধা আমাদের মধ্যে আছে।’ পাশাপাশি তিনি জানান, দলের মূল লক্ষ্য ইতিহাস গড়া এবং বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেওয়া।

আসন্ন বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলে রয়েছে একাধিক তারকা ফুটবলার। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা রক্ষার মিশনে মাঠে নামবে।

এমবাপ্পে ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স জয় পেয়েছিল, আর ২০২২ সালের ফাইনালে জিতে সেই হিসাব চুকিয়ে দেয় আর্জেন্টিনা।

বিশ্বকাপের গোলসংখ্যার দিক থেকেও দুজনের মধ্যে চলছে আকর্ষণীয় লড়াই। মেসির ঝুলিতে রয়েছে ১৩টি বিশ্বকাপ গোল, আর মাত্র দুই আসর খেলেই ১২ গোল করে তার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপ্পে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী ফ্রান্স ও আর্জেন্টিনা নকআউট পর্বে ভিন্ন অংশে অবস্থান করছে। ফলে দুই দলের সম্ভাব্য মুখোমুখি হওয়ার একমাত্র মঞ্চ হতে পারে ফাইনাল। সেক্ষেত্রে উভয় দলকেই সফলভাবে সব বাধা পেরিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছাতে হবে।

সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা আবারও মেসি-এমবাপ্পে দ্বৈরথ দেখার অপেক্ষায়। আর সেই স্বপ্ন বাস্তব হলে ২০২২ সালের স্মরণীয় ফাইনালের মতো আরেকটি মহারণ উপভোগ করতে পারে বিশ্ব ফুটবল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড