,

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

news-image

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। অবিলম্বে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সন্তোষজনক।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, আজ যুক্তরাজ্যের ক্যামব্রিজে রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে স্টেন্ট বসানো হয়।

রাষ্ট্রপতি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে রাষ্ট্রপতি সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন। চিকিৎসা শেষে ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ