,

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

news-image
অনলাইন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই বিশেষ উপলক্ষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করে স্পিকারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সাদিক কায়েম। পরে তিনি এ তথ্য ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করেন। স্পিকার তার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন এবং ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রয়েছেন। হবু কনের নাম আনিকা ফারদিন ফরায়েজি, পেশায় তিনি চিকিৎসক।

বিয়ের আনুষ্ঠানিকতা দুই ধাপে সম্পন্ন হবে—বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ এবং সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ডাকসু শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে বিয়ের খবর প্রচার হওয়ার পর থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সাদিক কায়েম জীবনের নতুন এই যাত্রায় সকলের দোয়া কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ