বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট অংকন ও চিত্রায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেনীর প্রথম পর্বে ছাত্রী কারেরী আজাদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, ‘আর্টিস্টদের শিল্প বাজার প্রসারে আপনাদের কোনো পদক্ষেপ বা কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা। আমোদের ফাইন আর্টস ফ্যাকাল্টিতে ৮টা ডিপার্টমেন্ট আছে কিন্তু এখানে মিউজিওলজি বা কনজারভেশন, আর্টওয়ার্ক রেস্টোরেশন এগুলো নিয়ে বা নিউ মিডিয়া আর্ট নিয়ে কোন ধরনের ডিপার্টমেন্ট নেই। যেখানে ধরেন ইন্ডিয়াতে আমি যেমন আইসিসিআর স্কলারশিপে আমি এপ্লাই করছি সেখানে ওদের এরকম সময় উপযোগী বিভাগ আছে। আমাদের জাদুঘরে এক্সপার্টদেরকে আমরা বাইরে থেকে আনতে হচ্ছে। যদি ডিপার্টমেন্ট থাকতো আমাদের ইউনিভার্সিটি গুলোতে তখন আমরা একটা বেশ বড় সংখ্যায় ট্রেইন্ড লোকজন পেতাম যারা এখানে কাজ করতে পারেন তো এটা নিয়ে কোন কিছু আপনারা পরিকল্পনা আছে কিনা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিপার্টমেন্ট আরো ওপেন হবে না এটা তো আমি সঠিক বলতে পারবো না, এটা ভিসি সাহেব বলতে পারবেন। দেখুন, কাবেরী(কাবেরী আজাদ) প্রশ্নের উত্তর বলতে গিয়ে আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিব। এই যে আপনারা অনেক কিছু যে চাইছেন, মনে করছেন হওয়া উচিত দেশে… এই সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয় আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে আমরা কোন কিছুই তৈরি করতে পারবো না। তৈরি হবে ভেঙে যাবে। সেজন্য একটা স্থিতিশীল পরিবেশ দরকার।’

‘এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের প্রত্যেক স্টুডেন্টের একটা বড় ভূমিকা আছে। যেই ভূমিকাটা আপনারা সোশ্যাল মিডিয়া হোক, আপনারা যে মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এটা একটা অপিনিয়ন তৈরি করতে হবে। ঠিক আছে… আমরা রাজনীতি করব। আমরা রাজনীতি করেছি। রাজপথে অনেক কিছু বা এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হৈচৈ করলেই কোন কিছু গড়ে তোলা যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কোন কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোন কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়, কোন কিছু গড়ে তোলার জন্য বসে চিন্তা করে কাজ হাত দিতে হয়। কাজেই এই সহযোগিতা কিন্তু আপনাদের লাগবে। বিকজ ফিউচার ইজ ইউরস, ফিউচার ইজ ইউরস।আপনাদেরকে এখানে শক্ত হতে হবে, আপনাদেরকে এখানে প্রতিবাদ করতে হবে। কাবেরী আপনার প্রশ্নের উত্তরটা আমি ডাইরেক্টলি দিলাম না বাট আমি যেভাবে চিন্তা করি সেভাবে বললাম।’

‘মিউজিয়ামগুলো এতিম হয়ে আছে’

প্রধানমন্ত্রী বলেন, ‘কাবেরী আপনি বলেছেন, আপনার অনেক ডিপার্টমেন্ট নেই প্রয়োজন। এখানে আমি কতটুকু প্রাসঙ্গিক জানিনা…. একটা বিষয় উল্লেখ করতে চাই আপনি যেখানে কাজ করছেন যেমন ধরেন মিউজিয়ামের কথা বললেন। মিউজিয়ামে যারা কাজ করেন তাদেরকে কিউরেটর বলে…. এইগুলো আমাদের দরকার।’

‘আমাদের অনেকগুলা মিউজিয়াম আছে বাংলাদেশে। আমি আগে গিয়েছি এবার আসার পর সুযোগ হয়নি। আমার কাছে অনেক সময় বেশ খারাপ লেগেছে যে মনে হয় না যে, এতিমের মতো পড়ে আছে। আমাদের বিভিন্ন জায়গায় যে কয়টি মিউজিয়াম আছে, মিউজিয়ামের বিষয়বস্তুগুলো সব এতিমের মত পড়ে আছে। সো আমাদের অনেক কিউরেট দরকার। এর মধ্যে একটা উদ্যোগ নিয়েছি… অলরেডি একটার কাজ শুরু করেছেন শিক্ষামন্ত্রী, অন্যটা বোধহয় কালচারাল মিনিস্ট্রির আন্ডারে। অলরেডি মিনিস্টার এবং সেক্রেটারির সাথে আমি বসেছি উনারাও কাজ শুরু করবেন।’

প্রধানমন্ত্রী সরকারের একটি উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘এর মধ্যে আমরা শেষ যে সংসদ অধিবেশনটা হয়েছে … আমি শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, তারা অলরেডি কাজ শুরু করেছেন। আমরা স্কুলের বাচ্চাদেরকে আমরা সংসদে নিয়ে যাচ্ছি…. তারা দেখবে। এটা আমি এই জন্য বলছি আমার একটা অভিজ্ঞতা ছিল ব্রিটিশ পার্লামেন্টে দেখার… ওদের ওখানে গাইডেড টুল সিস্টেম আছে…. আপনি টিকিট কেটে যেতে পারেন… পুরা পার্লামেন্ট দেখাবে, ওটার ইতিহাস বলবে, ঐতিহ্য বলবে, সবকিছু বলবে আপনাকে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল এবং যেদিন আমি দেখেছিলাম সেদিন আমি চিন্তা করেছিলাম যে, আমার যদি ইনশাল্লাহ কোনদিন সুযোগ হয় তাহলে আমি এই ব্যবস্থাটা আমার দেশের বাচ্চাদের জন্য করার চেষ্টা করব।’

‘ সো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আই কুড স্টার্ট ইট, আই কুড ডু ইট। এখন শুধু ঢাকার স্কুলের বাচ্চারা আসছে। ইনশাল্লাহ আস্তে আস্তে অন্যান্য জেলার বাচ্চাদেরকে আমরা ধীরে ধীরে আনবো…. তারা পার্লামেন্ট দেখবে, সেশন দেখবে, পার্লামেন্ট বিল্ডিং এর একটা হিস্ট্রি আছে, একটা এটার লিগেসি আছে… কিভাবে কি হলো এই সবগুলো তারা জানবে। একই সাথে মিউজিয়ামের ব্যাপারটাও করেছি যে বাচ্চা তাদেরকে মিউজিয়ামে নিতে হবে….। কাজ আমরা শুরু করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ক্যাম্পাসে কলাভবনের কাছে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আসেন। মিলনায়তনে দেড় শতাধিক শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে উপবিষ্ট ছিলেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ৩৫ বছর পর নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, ‘ইয়েস স্টুডেন্টস আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে থেকে কত বছর হলো? প্রায় ৩৫ বছর আগে ফিরে গিয়েছি। আমি আসার সময় আমাকে এই যে ইউজিসি এর প্রোগ্রামটা শেষ করার পরে আমাকে ওখানে জিজ্ঞেস করলেন যে আমি গাড়িতে যাবো না হেঁটে যাবো।’

‘এত বছর পরে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসবো। বাট সেই সৌভাগ্য হয়নি আমার। বুঝতেই পারছেন কেন….। ইনশাল্লাহ আরেকবার আসতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের (শিক্ষার্থী) সাথে আমার বয়স বলেন সবকিছু মিলে অনেক গ্যাপ। আমি জানতে চাই, আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান। আমি জানতে চাই, বাংলাদেশের জন্য কি কি আমরা করতে পারি? আমি জানতে চাই বাংলাদেশের জন্য আপনারা কি কি করতে পারেন? আমরা এগুলা নিয়ে আলাপ করব আজকে। চলেন আলাপ শুরু করি। ওকে ফাইন। থ্যাংক ইউ।’

প্রধানমন্ত্রীকে প্রথম প্রশ্ন করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শ্রেনীর শিক্ষার্থী মোবাশেরুজ্জামান হাসান। তার প্রশ্ন ছিলো, বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে আমাদের সামনে। আমরা আস্তে আস্তে অতীত হয়ে যাচ্ছি। আমি ভবিষ্যতের কাছে জানতে চাইব, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং প্রত্যেকটি হলে আমাদের একটি সিট নেওয়ার জন্য প্রায় প্রতিদিন যুদ্ধ করতে হয়। কিন্তু শত পরিশ্রম এবং যুদ্ধের পরেও আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে সে স্বপ্নগুলো যথাযথ বাস্তবায়ন করতে পারছি না। আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের প্রশ্নফাঁস, ডিভাইস পার্টি এবং কিছু কিছু ক্ষেত্রে স্বজনীতি এই বিষয়গুলোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা জানতে ইচ্ছুক আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান এবং আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসনে আপনার সরকার এবং আপনার পরিকল্পনা কি?

প্রধানমন্ত্রী বলেন, ‘মোশ্বেরুজামানকে থ্যাংক ইউ। পরবর্তী যারা বলবেন দয়া করে মাননীয় বলার দরকার নেই শুধু প্রাইম মিনিস্টার বললেই হবে। আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত বোধহয় আপনার হলের থাকার বিষয়টা বলেছেন…এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়,কমবেশি সকল বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাগুলো আছে। আপনি জানেন যে আমি গতকাল পুলিশের এসপি-ডিআইজিদের তাদের এক মতবিনিময় সভায় আমি বলেছিলাম যে, অতীতে দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তসরুফ করা হয়েছে? পরবর্তীতে বিভিন্ন সময় আমরা জেনেছি আমি ঘটনাগুলো বলেছি…. গত এক যুগ বিশেষ করে ২০০৮ সালের পর থেকে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। ভালো প্রজেক্ট হতেই পারে একটি দেশের জন্য প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে আনফরচুনেট যেটা যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়া প্ল্যান্টে হয়েছে…..।’

এসময় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, বালিশ কান্ড, বিভিন্নভাবে অর্থ পাচার প্রভৃতি ঘটনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রতিবছর আমরা কিন্তু আপনার এই সিটের সমস্যার সমাধান করতে পারতাম সেটা লাইব্রেরিতে হোক, সেটা আপনাদের বিভিন্ন সমস্যা হোক, আপনাদের হলে যারা থাকেন তাদের খাবারের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করতে পারতাম। প্রতিবছর যদি আপনি ১৬ বিলিয়ন ডলার পাচার ধরেন তাহলে ১০ বছরে কত বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে বুঝতে পারেন।’

‘অনেকে বলেন, দুর্নীতির জিরো টলারেন্সের কথা বলেন। আমার কাছে কথাটা অবাস্তব মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যতই বলি জিরো টলারেন্স এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস। আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স ?’

এ সময় শিক্ষার্থীও প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সহমত পোষন করলে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি বিশ্বাস না করেন। আমি কেন বিশ্বাস করব এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা দুই মাস, ছয় মাস, এক বছর, দুই বছরে পারব না। এটা একটা হ্যাবিটের ব্যাপার।’

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আসার সময়ের একটি ঘটনা তুলে ধরে বলেন. ‘আজকে সকাল বেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়…মহাখালী এক্সপ্রেস। আমি যখন টোল দিয়ে সামনে যাচ্ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাংকি থেকে পানি পড়ছে। মানে পানির মেশিনটা বন্ধ করেনি… কারো খেয়ালও নেই। চারতলা না পাঁচ তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। একচুয়ালি আমার দৃষ্টিতে এটা এক ধরনের ইগনোরেন্স অথবা এক ধরনের দুর্নীতি বলা যায়।’

‘গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন এআই দিয়ে সনাক্ত করা হচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট রছে। হ্যাঁ আমি সামান্য ভুল করেছি, তাতেই ফাইন চলে আসলো। কক্সবাজারে বনাঞ্চল গাছ কাটা নিষেধ। কিন্তু আপনারা ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা আপত্তি জানায়। কারণ প্রজন্মের পর প্রজন্ম এই কাজটি করে আসছে। ফলে এটি যে অনৈতিক কাজ তা তাদের ধারণায় নেই। তাই মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি।’

‘বিশ্ববিদ্যালয় টিচার নিয়োগে রাজনৈতিক প্রভাব’

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে সকালে আমি বলেছিলাম আমার বক্তব্যে দূঃখজনক হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি, ইন্টারন্যাশনালি রেকিংয়ের মধ্যে পড়ছে না। এর মূল কারণ হচ্ছে যে, এখানে যেভাবে যেভাবে টিচার নিয়োগ হওয়া উচিত ছিলো খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে এটা আমরা শুনেছি, পত্র-পত্রিকায় পড়েছি যে, এখানে পলিটিক্যাল বায়াসনেসটা বেশি প্রায়োরেটি পেয়েছে।’

‘আমরা যদি টিচার নিয়োগের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মেরিট দেখে টিচার দেই আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় ডিন বা উচ্চ পদের জন্য পাবলিকেশন দরকার হয় সেগুলোর অনুপস্থিতি দেখছি। আমরা যদি এই বিষয়গুলো অনুসরণ করি … আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে, এই বিষয়গুলো সামনে দেখি।’

 ‘মাতৃভাষা প্রসঙ্গে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের প্রশ্ন ছিলো, ‘বাংলাকে অনেকে গুরুত্ব দিতে চায় না। যে কোন দেশের মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা যেটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বা প্রধান ভাষা। এটা বাদ দিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা অন্য কোন ভাষাতে পড়াচ্ছে বা পড়ছে এর মাধ্যমে এবং তারা নিজের ভাষা যেটা মাতৃভাষা এটাও ঠিকমতো এরা বলতে বা পড়তে পারে না তাই সবকিছুই ইংরেজিতে এক্ষেত্রে একটা প্রজন্ম বেড়ে উঠছে যে নিজের ভাষার প্রতি তার কোনো আকৃষ্ট নাই… এক্ষেত্রে শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার প্রশ্ন ইংলিশ মিডিয়ামের যে কারিকুলাম এখানে বাংলা আরেকটু কার্যকরী বা বাধ্যতামূলক করা হবে কিনা।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আল আমিন মানে জানেন… বিশ্বাসী। প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমার ব্যক্তিজীবনের বিষয়টা আছে। সেটা কি? আমি আমার পরিবার যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হই আমরা, একটা সিচুয়েশন ওখানে চলে যেতে বাধ্য হই তখন আমার সন্তানের বয়স ছিল ১২ বছর। তার মানে এমন একটা সময় ওকে চলে যেতে হয়েছে যখন কিন্তু মানুষ বেড়ে ওঠে। স্বাভাবিকভাবে ওর পড়া-লেখা, মন-মানসিকতা ওই সময় কিন্তু মানুষের চেঞ্জ হয়, গড়ে উঠে । সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম যখন আমার সন্তানের বয়স ১২ বছর ছিলো।’

‘আপনি যদি ওকে(জাইমা রহমান) আজকে জিজ্ঞেস করেন দেশের ৬৪টা জেলার নামসহ অধিকাংশ থানার নাম বা উপজেলার নাম আমার মেয়ে বলে দিতে পারবে। আপনি আমার মেয়ের সাথে যদি কথা বলেন আপনার কখনোই মনে হবে না যে ও(জাইমা রহমান) ১৭ বছর ইংল্যান্ডে ছিল। আমার মেয়ের সাথে আপনি কথা বললে কখনোই আপনার মনে হবে না যে ও পড়ালেখা বন্ধু-বান্ধব সবকিছু বিদেশী মনে হবে না। কেন জানেন? এটা হচ্ছে মানসিকতার ব্যাপার, এটা হচ্ছে পরিবারের বিষয়। এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না।’

তিনি বলেন, ‘তবে আমাদের দেশে একটা মানসিকতা আছে যেই বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের পরিবার বা সবাই আশেপাশে তার সাথে ইংরেজিতে কথা বলতে চায় সারাক্ষণ। একদিক দিয়ে ভালো এটা যে ঠিক আছে প্র্যাকটিসটা বেটার হবে। কিন্তু করতে গিয়ে যেটা হচ্ছে যে সমস্যার কথা আপনি বলছেন সেই সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে মানসিকতার ব্যাপার এখানে আইন কানুন, জোরজবস্তিতে কিছু হবে না। এটা নিজের মন থেকে পরিবর্তিত হতে হবে।’

‘‘আপনার উত্তর পেয়েছেন আলা আমিন। বিশ্বাসীকে এই বিষয়টা বিশ্বাস করতে হবে।”

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের

সরকার ২ কোটি লিটার পাম তেল কিনবে