রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষিতদের জন্য নতুন কর্মসংস্থান পরিকল্পনা ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উচ্চশিক্ষিতদের বেকারত্ব কমাতে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মান বৃদ্ধি করতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

আজ সকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজিত কর্মশালায় তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর প্রাক্তন শিক্ষার্থীরা তার মেরুদণ্ড। তিনি শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় যুক্ত করতে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন করা জরুরি। সরকারের উদ্যোগে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত কারিকুলাম আধুনিক করা হবে। এছাড়া, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে।

শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষার মাধ্যমে কর্মদক্ষতা অর্জন করতে পারবে, এবং নতুন উদ্যোক্তাদের জন্য সিড ফান্ড ও ইনোভেশন গ্র্যান্ট প্রদান করা হবে। সরকারের পরিকল্পনায় রয়েছে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক এবং বিজ্ঞান মেলা ও ইনোভেশন ফেয়ারের আয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি যেমন এআই, রোবটিক্স ও ন্যানো টেকনোলজি নতুন কর্মসংস্থান তৈরি করছে, যেখানে দক্ষতা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। তিনি মেধা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার ওপর জোর দেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ