রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করতে মঙ্গলবার (১২ মে) ঢাকাবিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। ক্যাম্পাসের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষেস্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে আগামীকাল মঙ্গলবার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এলাকা (সাবেক পিজি হাসপাতাল) বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সেজন্যই ছাত্রদল নেতৃবৃন্দ পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডার দিয়ে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ইউজিসি আয়োজিত কর্মশালা উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তিনি আরো জানান, উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেসব অধিবেশনে ‘গ্র্যাজুয়েটদের কর্মসংযোগ যোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ