রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কমন্ত্রী: পদ্মা সেতুর ফিজিবিলিটি খালেদা জিয়ার সময়েই শুরু হয়েছিল

news-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা সেতুর ফিজিবিলিটি পরীক্ষা ২০০২–২০০৫ সালের মধ্যে খালেদা জিয়ার সরকারের সময় করা হয়েছিল। সেই অনুযায়ী এ্যালাইনমেন্টও নির্ধারণ করা হয়। তবে পরবর্তী সরকার ব্যয় ও সময়ের অপচয় করে প্রকল্প বাস্তবায়ন করেছে।

মন্ত্রী বলেন, “প্রকল্পের খরচ কমানো এবং স্বচ্ছতা বৃদ্ধি করা যেত, কিন্তু তা করা যায়নি। যারা অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, দেশের মেগা প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি ও ত্রুটির কারণে অনেক কাজ সম্পন্ন হয়নি এবং বিদেশি দাতাসংস্থার অনীহা দেখা দিয়েছে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “কেবল গাছ লাগানো যথেষ্ট নয়, পরিচর্যাও করতে হবে। আমাদের সরকার টেকসই উন্নয়ন ও জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করতে চায়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং পুলিশ কর্মকর্তারা। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল