,

ঢাবির সহকারী প্রক্টর মোনামি পদত্যাগ, ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার

news-image
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সোমবার তিনি নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের শুরু থেকে তিনি প্রশাসনিক কোনো দায়িত্বে থাকতে আগ্রহী ছিলেন না। তবে ২০২৪ সালে প্রক্টর স্যারের প্রস্তাবে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, “একে তো নতুন বাংলাদেশ, অনেক আশা ও স্বপ্ন। নিজের দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে পারা ছিল আমার জন্য বড় সৌভাগ্য।” এছাড়া, তিনি প্রাক্তন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

মোনামি ফেসবুকে লিখেছেন, তাঁর দলের সঙ্গে কাজ এবং প্রাক্তন প্রক্টরের নেতৃত্বে দায়িত্ব পালন করা ছিল অনন্য অভিজ্ঞতা। পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার দলের জন্য শুভকামনা জানিয়েছেন।

এর আগে রোববার ঢাবির প্রাক্তন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ