,

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

news-image

আগামী ঈদুল আজহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটগুলোতে জাল নোটের বিস্তার রোধে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে হাটে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ স্থাপন করে বিনামূল্যে নোট যাচাই ও গণনা সেবা দেওয়ার জন্য।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাটে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে বুথগুলো হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত চালু থাকবে। বুথগুলোতে নোট যাচাই, গণনা এবং প্রয়োজনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে।

সার্কুলারে বলা হয়েছে, প্রতিটি বুথে নোট কাউন্টিং মেশিন থাকবে এবং জাল নোট শনাক্ত হলে নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বুথের বাইরে স্পষ্টভাবে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ঈদের আগে ব্যাংক শাখার টিভিতে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কিত ভিডিও দেখানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

সকল দায়িত্ব পালন শেষে ৩০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ