রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদযাপনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, অবসরকালীন সময়ে পুলিশের বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হবে এবং অতিরিক্ত কর্মঘণ্টা পালনকারীদের ওভারটাইম ভাতা প্রদান করা হবে। এছাড়া পুলিশের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো হবে এবং আধুনিক করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, পুলিশের ভবন ও আবাসন সমস্যা দূরীকরণে সরকারের অগ্রাধিকার রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি