,

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই আয়োজনে তারেক রহমান রাজারবাগে পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠান চলবে আগামী ১৩ মে পর্যন্ত।

রাজারবাগ পুলিশ লাইনস-এ আয়োজিত এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”।

পুলিশ সপ্তাহে সাধারণত বীরত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয়। তবে এবারের পদক প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে পুলিশ সপ্তাহের অন্যান্য কর্মসূচি যথারীতি চলবে। এর মধ্যে রয়েছে প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কল্যাণ কার্যক্রম এবং বিভিন্ন প্রদর্শনী।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ